শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
কর্পোরেট

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্প্রতি রাজধানীর ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায়,  কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত আইপিও বাস্তবায়নে সার্বিক ইস্যু ব্যবস্থাপনা করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই অংশীদারত্বের মাধ্যমে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির আইপিও সফলভাবে সম্পন্ন হবে এবং দেশের পুঁজিবাজারে একটি শক্তিশালী ও সুশাসনসম্পন্ন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাজারের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ