বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
ফ্রান্সের কোচ হওয়াই ছিল একমাত্র স্বপ্ন, দায়িত্ব নিয়ে যা বললেন জিদান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

আউন্স প্রতি সোনার দাম কমেছে ১০০ ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সোনার দরপতন হয়েছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৪ ডলার।

এতে দেশের বাজারে সর্বশেষ সোনার দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার কমে গেছে।

সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে। আর ক্রেতাদের সোনার গহনা কিনতে এ দামের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট ও ভরি প্রতি তিন হাজার ৪৯৯ টাকা মজুরি গুনতে হচ্ছে। ফলে এক ভরি সোনার গহনা কিনতে লাখ টাকার ওপরে খরচ হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ার কয়েকদিন পরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে দুই হাজার ডলারের নিচে চলে আসে। তবে, চলতি মাসের শুরুতে দাম বাড়ায় ৪ মে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ৫৪ ডলার পর্যন্ত ওঠে।

গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ১১ ডলার। সপ্তাহ শেষ তা কমে এক হাজার ৯৭৭ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৩.৭৮ ডলার। সপ্তাহের ব্যবধানে সোনার দাম বড় অঙ্কে কমলেও শেষ কার্যদিবসে বড় উত্থান হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৯.২৪ ডলার বা দশমিক ৯৮ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ