রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় তামান্না খাতুন (১২) নামের ষষ্ঠ শ্রেনির ছাত্রী নিহত হয়েছে। নিহত তামান্না খাতুন ভালুকা চাঁদপুর এলাকার আব্দুল হাই এর মেয়ে এবং ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী।
 
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো