রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ এপ্রিল)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে টাকার পরিমানে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৪টি কোম্পানির ২৮ কোটি ৮৪ লক্ষ ৬৫ হাজার ৬৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮১৯ কোটি ২০ লক্ষ ১৯ হাজার ৫২৩ টাকা।
 
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.৩০ পয়েন্ট কমে  ৫২৪৭.৫৪ ডিএস-৩০ মূল্য সূচক ০.০৯ পয়েন্ট কমে ১৯৯০.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.২২ পয়েন্ট কমে ১০৬২.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।             
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সিটি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি, রানার অটোমোবাইলস, একমী পেস্টিসাইড, ডমিনেজ স্টীল, গোল্ডেন সন, টেকনো ড্রগস, ইবিএল ও মীর আকতার।  
   
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রানার মোবাইলস, জনতা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., এশিয়াটিক ল্যব্রেটোরিজ, অগ্রনী ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মি. ফা. ১ স্কীম ১, তমিজুদ্দিন টেক্সটাইল, টেকনো ড্রাগ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।    
 
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., বিডি অটোকারস, সিলভা ফার্মা, মেঘনা সিমেন্ট, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড, খান ব্রাদার্স পিপি, প্যাসিফিক ডেনিমস ও আইসিবি ইসলামি ব্যাংক। 
 
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৪৭২৩৩৯৩৭৫১৬.০০।
 
 

এই সম্পর্কিত আরো