রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হোল্ডিং নং ৪১৭০, মেইন রোড, ওয়ার্ড নং ০২, ত্রিশাল পৌরসভা, ত্রিশাল, ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে।
 
শনিবার (১৮ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জোনপ্রধান মোঃ আনিছুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ত্রিশাল শাখার প্রধান মোঃ আনোয়ার হোসাইন। এসময় গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সম্পর্কিত আরো