শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

প্রাইভেটকার ভর্তি মদের বোতল, পুলিশ দেখে গাড়ি লক করে পালাল ড্রাইভার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়ায় সাদা টয়োটা প্রিমিও প্রাইভেট কারে করে চোরাকারবারিরা ভারতীয় বিপুল পরিমাণ চোরাই মদ পরিবহনের সময় পুলিশ দেখে গাড়ি লক করে চালক পালালে পুলিশ প্রাইভেট কার আটক করে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে এই অভিযানে উপজেলার গলইভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি লক করে ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে গেলে প্রাইভেট কার আটক করে পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সাদা টয়োটা প্রিমিও প্রাইভেট কারে করে চোরাকারবারিরা ভারতীয় চোরাই মদ পরিবহন করছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে গলইভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি লক করে ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ মিস্ত্রির সাহায্যে গাড়ির লক খুলে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর বাজারমূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন সরকার বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যারা এ কাজে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এই অভিযানে ব্যবহৃত ২৮ লাখ টাকা মূল্যের প্রাইভেট কারটিও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো