ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী দুই সহোদর বোনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হল-নাছিমা বেগম ওরফে কণা ও নুরুন্নাহার ওরফে ঝিলিক। জেলার গৌরীপুর পৌরসভার ৯ ওয়ার্ডের বালুয়াপাড়া এলাকার মৃত আঃ আজিজের কন্যা সহোদর দুই বোন বলেও জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ সুত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারী রাতে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।