সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
কর্পোরেট সংবাদ

এনসিসি ব্যাংকের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : ঝুঁকি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরী এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাবলী মেনে চলার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক লিঃ এর বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “Risk in Digital Banking: Challenges of Managing Risk in Digital Transformation”. সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন, বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহমুদা হক বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ রাফাত উল্লা খান অনষ্ঠানটি সমন্বয় করেন। এসময়, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট বিজনেস প্রধান মোঃ মাহবুব আলম, প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং নির্বাচিত শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। এছাড়া, ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ জবদুল ইসলাম ব্যাংকিং সেক্টরের প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং “Risk in Digital Banking” শীর্ষক যুগোপযুগী বিষয় নিয়ে আলোকপাত করার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক সর্বদাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতোবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের Digital Transformation সহ সকল ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ রাফাত উল্লা খান ব্যাংকের প্রধান ঝুঁকিগুলো নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করেন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় করনীয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।

এই সম্পর্কিত আরো

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি