মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
কর্পোরেট সংবাদ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কর্পোরেট ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি- এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (২২ নভেম্বর ২০২৩) নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন ও মোঃ সাঈদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডা: মো: জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আবুল কালাম এবং সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটা সহ দেশব্যাপী ১৭৯টি শাখা, ২১৩টি উপশাখা, ৩৭৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২১১টি এটিএম বুথ ও ৪১ টি কালেকশন বুথে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় ব্যাংকের ২৮ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি