মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
কর্পোরেট সংবাদ

মতলব উত্তর শাখা, চাঁদপুরে ইউসিবির ২২৬তম শাখার উদ্বোধন

কর্পেোরেট ডেস্ক: মঙ্গলবার (২১ নভেম্বর ২০২৩) মতলব উত্তর শাখা, চাঁদপুরে সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র ২২৬তম শাখার উদ্বোধন করা হয়।

নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে এক সংক্ষিপ্ত সুধী-সমাবেশের আয়োজন করা হয়। সুধী-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলম ভূঁইয়া, মো: খোরশেদ আলম, এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, উত্তর মতলব শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে মতলব উত্তর শাখা, চাঁদপুরে (জমজম টাওয়ার, কলাকান্দা রোড, ছেংগারচর, মতলব উত্তর, চাঁদপুর) ইউসিবির ব্যাংকিং সেবা গ্রহণের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

এই সম্পর্কিত আরো

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি