মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
কর্পোরেট সংবাদ

ই-জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৪২ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৭৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৯ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৯৫ পয়সা।

ই-জেনারেশন লিমিটেড ২০২১ সালে পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৭৫ কোটি টাকা। কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৬৮ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৩৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ার, বিদেসী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০ দশমিক ৫৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে ।

কোম্পানিটি বর্তমানে ’এ’ ক্যাটাগরিতে রয়েছে। ডিএসইতে আজ (১৪ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ২০ পয়সা।

এই সম্পর্কিত আরো

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি