মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
কর্পোরেট সংবাদ

আইডিআরএ থেকে লাইসেন্স পেয়েছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

নিজস্ব প্রতিবেদক: বীমা সুবিধা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

মঙ্গলবার (৭ নভেম্বর) কোম্পানিটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে লাইসেন্স পেয়েছে।

শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মূলত দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি শান্তা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। পোশাক শিল্প, আবাসন খাত, ব্যাংকিং খাত ও পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে এই গ্রুপের রয়েছে উল্লেখযোগ্য বিনিয়োগ। বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বেশ কিছু ব্যক্তি শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা হিসেবে রয়েছেন।

কোম্পানিটি জানিয়েছে, শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মাধ্যমে শান্তা গ্রুপ আর্থিক খাতে তার যাত্রা প্রসারিত করতে যাচ্ছে। বিগত কয়েক দশক ধরে সাফল্যের সাথে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনের স্বাক্ষর রেখে দেশের ক্রমবর্ধনশীল জীবন বীমা শিল্পকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা থেকেই শান্তার এই নতুন উদ্যোগ।

শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তা খন্দকার মনির উদ্দিন। এছাড়াও, ফারজানা হাসান, রেইভেন হাসান, ইফতেখার রহমান, আবরার আলম আনওয়ার, এম. আনিসুল হক, এফসিএমএ, এবং হোসাম মো: সিরাজ প্রমুখ নিজ নিজ ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখা পেশাদার রয়েছেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে।

এছাড়াও উদ্যোক্তা হিসেবে সংযুক্ত আছে শান্তা হোল্ডিংস, শান্তা লাইফস্টাইল, শান্তা মাল্টিভার্স, শান্তা সিকিউরিটিজ, শান্তা প্রপার্টি ম্যানেজমেন্ট, এফএআর অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ন্যাশা হোল্ডিংস লিমিটেড এর মত দেশের প্রথম সারির কিছু প্রতিষ্ঠান ।

শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠালগ্নে প্রস্তাবিত চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন তার আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রতিষ্ঠানটি নিয়ে আমাদের লক্ষ্য বাংলাদেশে জীবন বীমা সেবার মান পুনঃসংজ্ঞায়িত করা, অধিকতর জনসংখ্যাকে বীমার আওতায় এনে দেশের আর্থিক খাতকে সমৃদ্ধশালী করা এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা। শান্তা, ব্যবসার প্রতিটি ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড ইমেজ এবং গ্রাহকের আস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি সেই অভিজ্ঞতা এবং আমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বীমা খাতেও শান্তা একটি নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।”

আগামী দিনগুলিতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মানসম্মত ও উদ্ভাবনী বীমা পরিষেবা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পৌঁছে দিতে বদ্ধপরিকর । বিশ্বমানের জীবন বীমা পরিষেবা, পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং উন্নত গ্রাহক সেবার সংমিশ্রণে প্রতিষ্ঠানটি দেশের জীবন বীমা খাতে নতুন একটি মাইলফলক যোগ করবে বলে আশা পোষণ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই সম্পর্কিত আরো

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি