মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি
কর্পোরেট সংবাদ

চট্টগ্রামে লংকাবাংলা সিকিউরিটিজের আরও দুটি নতুন ডিজিটাল বুথের শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক : বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী ও নাজির হাট উপশহরে আরও দুটি নতুন ডিজিটাল বুথ চালু করলো লংকাবাংলা সিকিউরিটিজ।

পুঁজিবাজারে বিনিয়োগকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে দেশব্যাপী ৪০টি ব্রাঞ্চ ও ডিজিটাল বুথের আওতায় এই উদ্যোগ নেয়াহ য়েছে।এই সময় উভয় বুথে পুঁজিবাজার বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক প্রধানসহ হাটহাজারী ও নাজিরহাট ডিজিটাল বুথের ম্যানেজারবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেন।লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক, খন্দকার সাফ্ফাত রেজা বলেন, দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা ত্বরান্বিত করতে লংকাবাংলা সিকিউরিটিজ সারাদেশ জুড়ে অসংখ্য নতুন ব্রাঞ্চ ও ডিজিটাল বুথ সংযোজন করেছে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান, আমির হোসেন তার এক বক্তব্যে বলেন, লংকাবাংলা অনলাইন ডিজিটাল প্লাটফর্ম সমূহের মাধ্যমে গ্রাহক পর্যায়ে পুঁজিবাজারে বিনিয়োগকে আরো সহজ করেছে এবং ভবিষ্যতে তথ্যভিত্তিক ও পেশাদার বিনিয়োগকারী গড়ে তুলতে সাহায্য করবে।

সবশেষে, নীতি নির্ধারক ও অংশীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে দেশের সর্বস্তরের মানুষের কাছে পুঁজিবাজার বিনিয়োগকে সহজে পৌঁছে দিতে লংকাবাংলা সিকিউরিটিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

এই সম্পর্কিত আরো

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দেবে সরকার

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি