বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ কৃষি সুরক্ষায় সৌর কোল্ড স্টোরেজ: বাংলাদেশে সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক গবেষণা আয়োজন বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে আজকের লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (ডিএসই) ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৬৭ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬১কোটি ৭৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী পেপার, ইসলামি ব্যাংক এবং গ্রামীনফোন। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটির ৪২ লাখ টাকার বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৪০ শতাংশ।

জানা গেছে, আজ  কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার। 

অন্যদিকে ইসলামি ব্যাংকয়ের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকার এবং গ্রামীনফোনের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকার।

তাছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বীচের ৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার, ফরচুনের ৩ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার, বিডিকমের ৩ কোটি ৫৫ লাখ ৭০ হাজার, সালভো ক্যামিকেলের ২ কোটি ২৩ লাখ ১৭ হাজার, বিকন ফার্মার ২ কোটি ৭ লাখ ৪৮ হাজার, ইন্ট্রাকোর ১ কোটি ৮৭ লাখ, ইন্ট্রাকোর ১ কোটি ১৫ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ