সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
বিনোদন

আমি পুরুষদের ঘৃণা করি: মধুমিতা

বিনোদন ডেস্ক : কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মধুমিতা সরকার। নিজের কাজের প্রতি সবসময়ই সিরিয়াস থাকেন এই অভিনেত্রী। যে কাজটাই করেন না কেন, মনোযোগ দিয়ে করেন তিনি। তবে কাজের বাইরে মাঝে মধ্যেই সমালোচনার শিকার হন মধুমিতা।

ব্যক্তিগত জীবনে অনেক টানাপোড়েন দেখেছেন এই অভিনেত্রী। সংসার জীবনও টেকেনি খুব বেশিদিন। বিয়ের খবর সামনে না আসলেও বিচ্ছেদের খবর পায় এই দম্পতির ভক্ত-অনুরাগীরা। তার পর থেকেই ক্যারিয়ারেই মনোনিবেশ করেছেন ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত এই অভিনেত্রী।

আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মধুমিতা অভিনীত পরবর্তী সিনেমা “দিল খুশ”। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোহম মজুমদারকে।

সিনেমাটি মুক্তির আগে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই চিত্রনায়িকা। সেই সাক্ষাৎকারে পুরুষদেরকে ঘৃণা করেন বলে জানিয়েছেন মধুমিতা।

অভিনেত্রী এখনও সিঙ্গেল কিনা জানতে চাইলে, জবাবে তিনি বলেন, আমি আমার কাজের সঙ্গে অনেক কমিটেড। আর বিশ্বাস করুন আমি পুরুষদের আমি ঘৃণা করি। আপাতত কোনো পুরুষকে নিয়ে আমি ভাবছি না। ক্যারিয়ারেই ফোকাস করেছি। তবে কি কারণে, এতটা ঘৃণা করেন সে বিষয়ে কিছু খোলাসা করেননি এই অভিনেত্রী।

নিজের কাজের প্রসঙ্গে মধুমিতা বলেন, “২০২২ সালটা যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবেই কেটেছে। প্রচুর কাজ করতে চেয়েছিলাম। নিজেকে সারা ক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তেমনটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি। তবে মুড়িমুড়কির মতো সবই এক ধরনের কাজ করছি না। বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই ভাল লাগছে। সব ধরনের কাজের জন্য আমায় প্রচুর সময় দিতে হচ্ছে।”

নিজের লক্ষ্য কতটুক পূরণ হলো জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “এখনও কিছুই হয়নি। ঘড়ার নীচও ছুঁতে পারিনি। আমি শুধু এগিয়ে চলেছি। কিন্তু গতি এখনও লক্ষ করছি না। ঠিক যতটা গতিতে এগোনো দরকার, ঠিক ততটা হচ্ছে না। শুধু তো বাংলায় নয়, আমি বাংলার বাইরেও কাজ করতে চাই। অন্য ভাষায়, অন্য ইন্ডাস্ট্রিতে।”

প্রসঙ্গত, মধুমিতা সরকার ভালোবেসে অভিনেতা সৌরভের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে তাদের প্রথম পরিচয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন তারা। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির।

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার। তারপর সাবির ওয়ালিয়া নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন চাউর হয়েছিল। যদিও এসব মিথ্যা বলে দাবি করেন এই অভিনেত্রী।

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ