সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
রমজানে পুঁজিবাজারের লেনদেন চলবে নতুন সময়সূচিতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: - ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল বছরের প্রথম সূর্যগ্রহণ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ: - পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি
অর্থ-বাণিজ্য

আবারও বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। রোববার (১১ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হচ্ছে আজ।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।

এর আগে, সবশেষ গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

সবমিলিয়ে নতুন বছরের প্রথম দিনেই ৫ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৩ দফায় দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে দাম কমানো হয়েছে ২ বার। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। আর দাম কমানো হয়েছিল ২৯ বার।

এই সম্পর্কিত আরো

রমজানে পুঁজিবাজারের লেনদেন চলবে নতুন সময়সূচিতে

ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি