বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
কমলা-আপেল ও খেজুর আমদানিতে শুল্ক-কর অব্যাহতি হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
advertisement
শেয়ারবাজার

সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচনী প্রস্ততি সভা

শহীদুজ্জামান শিমুল সাতক্ষীরা:

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্যের আয়োজনে নিজস্ব কার্যালয়ে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নির্বাচনী প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রস্ততি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় আরও উপস্থিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামীগের আওয়ামিলীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোকসিমুল হাকিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের প্রথমদিকে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের দ্বন্ড অবসন ঘটিয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ