December 17, 2025 - 1:00 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

spot_img

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন। তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবে এই সংকটময় মুহূর্তে তাঁর সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

বিভ্রান্তিকর খবর ছড়ানো প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে কঠোর বার্তা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে ব্রিফ করব। এর বাইরে অন্য কারও ব্রিফিং বা গুজবে কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে।’

ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার সমস্ত বিষয়ে তদারকি করছেন। এ ছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ, যেমন—যুক্তরাষ্ট্র, ইউকে, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য দল কৃতজ্ঞ।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন স্পষ্ট করে বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে (খালেদা জিয়া) নিয়মিত পর্যবেক্ষণ করছেন। আজও ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। মেডিকেল বোর্ড যখন মনে করবে, তখনই উনাকে যথাযথ সময়ে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। রোগীর বর্তমান অবস্থা ও সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে এই মুহূর্তে কোনো কিছু করার সুযোগ নেই।

সবাইকে ধৈর্য ধারণ করার এবং বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ডা. জাহিদ হোসেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

আরও পড়ুন:

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়ার আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির প্রার্থনা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...