January 19, 2026 - 11:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে। মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না।

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, শুধু ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। আমরা অনেক ভালো শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক অফিসার তৈরি করছি। কিন্তু যদি তাদের নৈতিক শিক্ষা না থাকে, যদি তারা ভালো মানুষ না হয়, তাহলে দেশ তার কাছ থেকে প্রকৃত উপকার পাবে না। তাই আমি সব সময় আপনাদের শৃঙ্খলাবোধ শেখার জন্য উৎসাহ দিই, ভালো মানুষ হওয়ার জন্য উৎসাহ দিই।

তিনি বলেন, এই ফোরামটি একটি আন্তঃবিষয়ক সংলাপ, প্রযুক্তি উন্নয়ন এবং বাস্তব সমস্যার নতুন দৃষ্টিভঙ্গিতে সমাধানের উৎসাহদাতা হিসেবে কাজ করেছে। আমি বিশ্বাস করি, এই সম্মেলন একটি গতিশীল প্ল্যাটফরম হিসেবে কাজ করেছে, যেখানে বৈচিত্র্যময় ধারণার আদান-প্রদান, একাডেমিক আলোচনাসভা এবং যান্ত্রিক ও প্রায়োগিক বিজ্ঞান শাখার পথপ্রদর্শক গবেষণা উপস্থাপন করা হয়েছে। এই সম্মেলন নিঃসন্দেহে আপনাদের নতুন কিছু শিখতে, নতুন সম্পর্ক গড়ে তুলতে এবং ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হতে সাহায্য করবে।

সেনাপ্রধান আরও বলেন, আমি সব প্রতিনিধি, গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জ্ঞানকে এগিয়ে নিতে এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করতে আপনারা যে আন্তরিকতা ও আগ্রহ দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা ভবিষ্যতে আপনাদের আবারও স্বাগত জানাতে চাই। এ ধরনের সম্মেলনগুলো আপনার একাডেমিক ও পেশাগত জীবনের একটি সোপান। আপনারা এই ফোরাম থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তার পূর্ণ সদ্ব্যবহার করুন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...