January 18, 2026 - 11:59 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং স্কুলগুলোর র‌্যাংকিং জানতে চান।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, ‘শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থব্যয় হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। আমরা স্কুলগুলোর পারফরম্যান্স অনুযায়ী র‍্যাংকিং করছি। পিছিয়ে থাকা বিদ্যালয়ের জন্য বিশেষ কর্মসূচি নেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, মূল্যায়নে দেখা গেছে, ভালো ফল করা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের দক্ষতা এবং সহকর্মীদের সঙ্গে তার আচরণমূলক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে বলেও বৈঠকে অবহিত করা হয়।

এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করছেন এমন অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে।’

তিনি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। একইসঙ্গে শিক্ষক বদলির নীতিমালা হালনাগাদ করার দিকেও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘এক উপজেলায় নিয়োগ পেয়ে শহরকেন্দ্রিক স্কুলে বদলি পেতে অনেক শিক্ষক তদবির করেন। এ ধরনের তদবির ঠেকাতে বদলির জন্য স্বচ্ছ ও কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি।’

স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারীবান্ধব কি না, এসব বিষয়েও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে, যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায়, চিন্তায়, বাস্তবায়নে মেয়েদের বিষয় আলাদা করে গুরুত্ব দিতে হবে, সব ব্যবস্থা রাখতে হবে।’

এছাড়া দেশের সকল প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন:

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের

বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

২২ জানুয়ারি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড পর্ষদ সভা আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।...

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

কর্পোরেট ডেস্ক: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একটি স্বাধীন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।...

নোয়াখালীতে বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদের (৪৯) ইন্ধনে ছয় মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি (৩৫)...