December 9, 2025 - 11:15 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাটেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন শান্ত

টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন শান্ত

spot_img

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট দলেরও নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারের পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না। আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল (ব্যক্তিগত) কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি।’

সম্প্রতি তিন সংস্করণের জন্য তিনজন অধিনায়ক নির্বাচন করেছিল বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’

তবে শান্তর এই সিদ্ধান্ত যে, ‘কোনো ব্যক্তিগত ক্ষোভ বা অভিমান থেকে নয়, সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। শান্ত বলেন, ‘আমি আশা করব, কেউ যেন এরকম না মনে করে যে আমি ব্যক্তিগত কোনো কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এটা আমি নিশ্চিত করলাম এটা দলের ভালোর জন্য, এখানে ব্যক্তিগত কিছু নেই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে সাদা পোশাকের নেতৃত্ব শুরু করেছিলেন শান্ত। তার অধীনে ২০২৩ সালের নভেম্বরে সিলেটে সিরিজের প্রথম টেস্টে কিউইদের ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে শেষটা রঙ্গিন হলো না। লঙ্কানদের বিপক্ষে শেষটা হয়েছে ইনিংস ব্যবধানে হারের লজ্জায়।

সব মিলিয়ে ১৫ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। যেখানে ৪ জয় ও ১ ড্রয়ে বিপরীতে হার ১০টি। যদিও বাংলাদেশের ইতিহাসে একের অধিক ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক তিনি।

এর আগে ২০২৪ সালের শুরুতে তিন সংস্করণের অধিনায়ক ঘোষণা করা হয় শান্তকে। এরপর ব্যক্তিগত পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে তার। অনেক সমালোচনাও হয় এটা নিয়ে। পরে ব্যাটিংয়ে উন্নতির কথা বলে চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন শান্ত। গত মাসে এই সংস্করণের দায়িত্ব দেওয়া লিটন দাসকে।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগের দিন হঠাৎ করেই শান্তকে না জানিয়ে পরিবর্তন করা হয় ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব। নতুন করে দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে।

এরপরই থেকেই গুঞ্জন ছিল টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দিতে পারেন শান্ত। কলম্বো টেস্টের আগে এ নিয়ে জানতে চাইলেও তখন কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

মিরাজকে অধিনায়ক করার পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, ‘শান্তর অধিনায়কত্ব (ওয়ানডে) কেড়ে নেওয়া হয়নি। বরং বোর্ডের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি শান্ত নিজেও খেলোয়াড়সুলভ মানসিকতায় এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে উল্লেখ করেছিলেন বোর্ড সভাপতি।

আরও পড়ুন:

শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার ওয়ানডে দল ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৪৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৪৫তম সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম...

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

কর্পোরেট সংবাদ ডেসক্ : আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ...

সিরাজগঞ্জ শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গাবতলা এলাকায় একটি শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড়, কম্পিউটার, আসবাবপত্র ও চারটি মেশিন পুড়ে গেছে। প্রাথমিকভাবে...

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম....

নরসিংদী পাওয়ার প্লান্টের স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত ডরিন পাওয়ারের

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ নরসিংদী ২২ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সকল স্থায়ী সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত...

মতিন স্পিনিংয়ের ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ২৩তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের...

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।...