শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
খেলাধূলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট পেয়েছে টাইগাররা। ৮৩ রেটিং নিয়ে আগের মতই র‌্যাংকিংয়ের নবম স্থানে আছে বাংলাদেশ। 
 
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে র‌্যাংকিংয়ের বাংলাদেশের নবম স্থান আরও পাকাপোক্ত হয়েছে। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশ। 
 
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে। 
 
স্বাগতিকরা সেরা আটের মধ্যে থাকলে, র‌্যাংকিংয়ের ১০ নম্বর পর্যন্ত দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 
 
বর্তমানে দক্ষিণ আফ্রিকা পঞ্চম ও জিম্বাবুয়ে ১১তম স্থানে আছে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দক্ষিণ আফ্রিকার আট নম্বরের নিচে নামার এবং জিম্বাবুয়ের ৮ নম্বরের ওপরে ওঠার সুযোগ তেমন নেই। তাই র‌্যাংকিংয়ের নয় নম্বর জায়গা ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।
 
বর্তমানে দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন-৬। 
 
নিজেদের পরের সিরিজে র‌্যাংকিংয়ে তিন নম্বর স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর শীর্ষ দল ভারতের বিপক্ষেও সিরিজ আছে টাইগারদের। এই দুই সিরিজে জিতলে ভালো পয়েন্ট পাওয়া যাবে। তবে হারলে খুব বেশি পয়েন্ট বেশি কমবে না টাইগারদের। 
 
যে কারণে ৮৩ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের নবম স্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার ক্ষেত্রে ভালো অবস্থায় আছে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই