শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
কর্পোরেট সংবাদ

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

মেঘনা ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে গ্যাস বিল সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকেরা মেঘনা ব্যাংকের সকল শাখায় খুব সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।
 
মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (হিসাব বিভাগ) মো. মহিউদ্দীন মোল্লা এবং মহাব্যবস্থাপক (আইসিটি বিভাগ) প্রকৌ. মো. সিদ্দিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো