January 14, 2026 - 4:26 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনবাংলা গানে রাহাত ফতেহ আলি খান, সঙ্গে রুবাইয়াত

বাংলা গানে রাহাত ফতেহ আলি খান, সঙ্গে রুবাইয়াত

spot_img

বিনোদন ডেস্ক: আবারও বাংলা গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান। ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের এই গানটিতে তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী রুবাইয়াত জাহান।

গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’-তে সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্রকাশ করছে দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাহাত ফাতেহ আলী খানের সাথে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। তিনি জানান, ‌‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সাথে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা। তিনি এও বলেন, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করা প্রস্তাব দেন। তিনি রাজি হয়ে গেলেন। এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সঙ্গীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হল আমি আকাশের চাঁদ হাতে পেলোম। আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির আয়োজক, সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ জানালেন, খুব শিগগিরই লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হবে। তারপর প্রকাশ করা হবে বিশেষ এই গানটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...