শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
শেয়ার বাজার

স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ১৭ জুন, ২০২৫ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সভায় ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি‘২৫-মার্চ‘২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (২৩.০২) টাকা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল (১৯.০৩) টাকা, ২০২২ সালে ছিল (২.৯৯) টাকা, ২০২১ সালে ছিল আয় ছিল ২৪ পয়সা ও ২০২০ সালে লোকশান ছিল ৬.৩২ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালের সমাপ্ত বছরে দায় হয়েছে (৩৭.৮৪) টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে হয়েছিল (১৪.৮২) টাকা, ২০২২ সালে ছিল সম্পদ ছিল ৬.৬৬ টাকা, ২০২১ সালে ছিল ৯.৭২ টাকা ও ২০২০ সালে ছিল ৯.৫৬ টাকা।

এই সম্পর্কিত আরো