বুধবার, ১৫ জুলাই ২০২৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ - ২৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরিবেশবান্ধব কারখানায় অনন্য রেকর্ড - দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৯০ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপের ফাইনালে স্পেন: সেমিফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ইতিহাস এইচএসসি পরীক্ষা - চট্টগ্রাম ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য - জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী এক মাস পর সিলেট থেকে উদ্ধার নিখোঁজ দুই শিশুর একজন যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা
advertisement
সারাদেশ

অ্যাম্বুলেন্স ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক চাপায় মো. হাবিব (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথায় এই ঘটনা ঘটে ।

নিহত মো. হাবিব উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মোহাম্মদ আবুল বাশার বাসুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হাবিব স্থানীয় আটকপালিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। যাত্রা পথে পরিষ্কার রাস্তার মাথায় পৌঁছলে একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাবিব মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ