মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ তথ্যভিত্তিক তামাক কর নীতি প্রণয়নের প্রস্তাব: - গবেষণা উপস্থাপন করল পলিসি এক্সচেঞ্জ ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: সেতুমন্ত্রী নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান
সারাদেশ

গাজীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রের ৪ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর সকালে শ্রীপুর থানাধীন জৈনাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে উপ পরিদর্শক জুয়েল মিয়া বাদি হয়ে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর এলাকার মৃত মনসুর মৃধার ছেলে পলাশ (৩৯), একই জেলার ভালুকা থানার খুর্দ্দ এলাকার মৃত আবুল হোসেন সেকের ছেলে আতিকুল ইসলাম (৪০), ফুলবাড়িয়া থানার কলাদহ এলাকার ফারুক খানের মেয়ে ফারিহা আক্তার (১৯), টাঙ্গাইল জেলার সখিপুর থানার জিতাস্বরী এলাকার শাহানুরের মেয়ে সায়লা আক্তার (২০)।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক শাহীন মাহমুদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রের সদস্য। পরে আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শ্রীপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

এই সম্পর্কিত আরো

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

বেনাপোলে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ

তথ্যভিত্তিক তামাক কর নীতি প্রণয়নের প্রস্তাব: গবেষণা উপস্থাপন করল পলিসি এক্সচেঞ্জ

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই: সেতুমন্ত্রী

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

সুবিধাবঞ্চিতদের সহায়তায় সামাজিক উদ্যোগ অব্যাহত রেখেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড রাজস্থান