বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ইউনিভার্সাল হেলথ কেয়ার’ জোরদার করছে সরকার: অর্থমন্ত্রী নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু আইপিডিসি ফাইন্যান্সের ৪৪তম এজিএম অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা - প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে আজীবন মনে রাখার মতো শাস্তি পাবেন, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
advertisement
সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) ভোর রাতের দিকে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২),মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩), মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)।

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বিচারিক আদালতে হাজির করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ