শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু প্যারাগুয়েকে বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু, জোড়া গোল বালোগুনের ১৫০ সিসির বেশি বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক ভ্যাটের আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার প্রস্তাবিত বাজেটে চমক: - ৬৭ সেরা করদাতার জন্য থাকছে বিশেষ নাগরিক সুবিধা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
advertisement
জাতীয়

নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধান উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ফুটবলারদের কাছে এসব সমস্যা লিখিত আকারে চেয়েছেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেন প্রধান উপদেষ্টা।

image

সংবর্ধনা অনুষ্ঠানশেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নারী ফুটবল দলের আবাসন সংকট, অনুশীলন সুবিধার অভাব এবং বেতন কাঠামোর মতো সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা এগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে সাফ বিজয়ী ফুটবলারদের দাবিগুলো শোনেন এবং এসব সমস্যা লিখিত আকারে তাঁর কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলেন। এছাড়া মুহাম্মদ ইউনূস সাফজয়ীদের সঙ্গে প্রাতঃরাশেও অংশ নেন।

আসিফ মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা এ সময় নারী ফুটবল দলের সকল সদস্যকে ফুটবল ও সই করা জার্সি উপহার দেন।

এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফুটবলারদের ২ থেকে ৩ দিনের মধ্যে লিখিত আকারে তাঁদের সমস্যা জমা দিতে বলা হয়েছে এবং আমি নিজে সেগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব।

তিনি বলেন, অধ্যাপক ইউনুস নারী ফুটবলারদের উৎসাহিত করেছেন, যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমস্যার বিষয়ে আসিফ জানান, বাফুফের নতুন কমিটির সাথে পরামর্শ করে নারী ফুটবল দল ও ফুটবলের অন্যান্য সমস্যার সমাধান করা হবে।

খেলোয়াড়রা খেলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘তারাই এখন অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকত কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, এটা আমি নিশ্চিত করব।’

বাফুফের বিরাট অঙ্কের ঋণের তথ্য এসেছে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, ‘আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা।

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। পরদিন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরেন সাফজয়ী নারী ফুটবলাররা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।

সর্বশেষ পাওয়া সংবাদ