December 14, 2025 - 8:10 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাসালাহর জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে রাজী আল-ইত্তিহাদ

সালাহর জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে রাজী আল-ইত্তিহাদ

spot_img

স্পোর্টস ডেস্ক : লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহর জন্য সৌদি পেশাদার লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদ ১৫০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। সিবিএস স্পোর্টস পরিবেশিত এক খবরে এ কথা বলা হয়েছে।

আগামী শুক্রবার ইউরোপীয়ান ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার আগে তারা বিপুল পরিমান অর্থের এই প্রস্তাব দিয়ে লিভারপুলকে পরীক্ষা করতে চাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মিশরের ৩১ বছর বয়সী এই তারকা বেশ কিছুদিন ধরেই আল-ইত্তিহাদের শীর্ষ টার্গেটের মধ্যে ছিলেন। নতুন মৌসুমকে সামনে রেখে অন্য দলগুলোর মতই ইউরোপীয়ান খেলোয়াড়দের দলে ভিড়িয়ে আল-ইত্তিহাদ তাদের স্কোয়াড শক্তিশালী করতে চাচ্ছে। শেষ পর্যন্ত এই বিড যদি বাস্তবায়ন হয় তবে মাত্র দুই সপ্তাহ আগে নেইমারকে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-হিলাল কিনে নিয়ে সৌদি পেশাদার লিগে যে রেকর্ড গড়েছিল সেটাকেও ছাড়িয়ে যাবে আল-ইত্তিহাদ।

যদিও ইতোমধ্যেই লিভারপুল ঘোষনা দিয়েছে সালাহ বিক্রির জন্য নয়। কিন্তু আল-ইত্তিহাদ এখনো আশা ছাড়েনি। লিভারপুল বস জার্গেন ক্লপ সম্প্রতি বলেছেন সালাহ তার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মিশরীয় এই তারকাকে দলে ধরে রেখে লিভারপুল গত মৌসুমের হতাশা কাটিয়ে আবারো শীর্ষ লড়াইয়ে ফিরতে চায়।

যদিও আল-ইত্তিহাদের লোভনীয় প্রস্তাব কতক্ষন লিভারপুল এড়িয়ে যেতে পারে তা নিয়ে শঙ্কা রয়েছে। আল-ইত্তিহাদ সালাহকে দলে নিতে ক্ষতিপূরণ বাবদ ২০০ মিলিয়ন পাউন্ড দিতে রাজী আছে। সৌদি আরবে যাবার ব্যপারে সালাহ নিজেও আর্থিক বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

আসন্ন ক্লাব বিশ্বকাপে ভাল কিছু করার লক্ষ্যে সালাহকে দলে নিতে উঠেপড়ে লেগেছে আল-ইত্তিহাদ। আগামী ডিসেম্বরে আল-ইত্তিহাদের শহর সৌদি আরবের জেদ্দায় ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অন্যতম আকর্ষণীয় এই আঞ্চলিক ক্লাব ইভেন্টে শিরোপা জয়ের মাধ্যমে আল-ইত্তিহাদ বিশ্বমঞ্চে নাম লেখাতে চায়।
সালাহ ছাড়াও রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তী সার্জিও রামোসকে দলে ভিড়িয়ে আল-ইত্তিহাদ তাদের রক্ষনভাগকে শক্তিশালী করতে চায়। প্রিমিয়ার লিগ থেকে গাব্রিয়েল মাগাহেস ও রাফায়েল ভারানেকে দলে ভেড়ানোর প্রচেষ্টা ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার আগে বড় কিছু করে দেখাতে দারুন আশাবাদী সৌদি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত...

সন্ত্রাসী দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে...

ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। শনিবার (১৩...

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ-রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ...

বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার পর সীমান্ত এলাকায়...

হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি: হাদিকে গুপ্ত বাহিনী নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর...

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা...

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে...