বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
দেশের বাজারে পাওয়া যাচ্ছে শাওমির নতুন ৫ লাইফস্টাইল ডিভাইস সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ইউনিভার্সাল হেলথ কেয়ার’ জোরদার করছে সরকার: অর্থমন্ত্রী নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু আইপিডিসি ফাইন্যান্সের ৪৪তম এজিএম অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা - প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে আজীবন মনে রাখার মতো শাস্তি পাবেন, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
advertisement
অর্থ-বাণিজ্য

আতপ চালে ২০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ ভারতের

অর্থ-বাণিজ্য: বাসমতি চাল ব্যতীত সব ধরনের সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার আতপ চালের ওপর অতিরিক্ত ২০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে ভারত। শুক্রবার দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এই নির্দেশনা দিয়েছে।

ভারত বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ। আন্তর্জাতিক বাজারে মোট চালের যোগানের ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে চালের উৎপাদন কম হওয়ায় গত মাসে বাসমতি ব্যতীত সব প্রকার সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, আভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।ভারতের নিষেধাজ্ঞার পর থেকেই বাড়তে শুরু করেছে চালের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দামে চাল বিক্রি হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার পর আতপ চালের রপ্তানি বৃদ্ধি পাচ্ছিল। তাতে লাগাম টানতেই এই অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে বলে মনে করছেন ভারতীয় রপ্তানিকারকরা।

২০২২ সালে ৭৪ লাখ টন আতপ চাল রপ্তানি করেছিল ভারত। রাজধানী নয়াদিল্লিভিত্তিক একটি চাল রপ্তানি সংস্থার ডিলার বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সেদ্ধ চালের তুলনায় আতপ চালের দাম কম। গত মাসে সরকার সেদ্ধ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে আতপ চালের চাহিদা বাড়ছিল।’

‘কিন্তু অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক জারির ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আতপ চালের দাম এখন থাইল্যান্ড ও পাকিস্তানের চালের সমপর্যায়ে চলে যাবে। তাই বেশি দামে চাল কেনা ছাড়া ক্রেতাদের সামনে আপাতত আর কোনো বিকল্প নেই।’ সূত্র : রয়টার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ