মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী
বিনোদন

একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের ভি

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য আরএম, জিমিন, সুগা ও জাংকুক ইতোমধ্যেই একক অ্যালবাম প্রকাশ করেছেন। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ব্যান্ডটির আরেক সদস্য কিম তাই-হিউং, যিনি শ্রোতাদের কাছে ভি নামেই পরিচিত। তার একক গানের খবর নিয়ে কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে। অবশেষে ভি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে জানালেন অ্যালবামটির নাম।

গত মঙ্গলবার (৮ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ভি। যেখানে তিনটি বক্স দেখা যাচ্ছে। সেই বক্সের মধ্যেই লেখা রয়েছে তার অ্যালবামের নাম ‘লেওভার’। ছবির ক্যাপশনে এই পপ তারকা লিখেছেন, ‘তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এগুলো আমি প্রত্যেকটি বাড়িতে পাঠাচ্ছি।’

এই অ্যালবামে মোট ছয়টি গান থাকছে। এগুলো হলো- ‘রেইনি ডেইস’, ‘ব্লু’, ‘লাভ মি এগেইন’, ‘স্লো ড্যান্সিং’, ‘ফর আস’; অন্য গানটির শিরোনাম এখনও চূড়ান্ত করা হয়নি। অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর।

এটি ভি’র প্রথম একক অ্যালবাম হলেও তার একক গান এবারই প্রথম নয়। এর আগে ‘ক্রিসমাস ট্রি’ শিরোনামে একটি একক গান প্রকাশ করেছেন তিনি। ২০২১ সালের ফেস্টিভ হলিডে মৌসুমে সেরা ১০০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল তার গান।

আরও পড়ুন:

‘নারী জায়েদ খানে আটকায়’ মন্তব্য করে আইনি নোটিশ পেলেন জায়েদ

আমি সকলের থেকে আলাদা: শ্রাবন্তী

এই সম্পর্কিত আরো

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী