সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
বিনোদন

বিয়ে করলেন জেফার-রাফসান

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই।

ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার থেকে তাদের বিয়ের গুঞ্জন জোরালো হলেও উভয় নীরব ছিলেন। অবশেষে ফেসবুকে নিজেদের ছবি শেয়ার করে বিয়ের কথা স্বীকার করেছেন রাফসান। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে।

গত দুই বছর ধরেই জেফার ও রাফসানকে ঘিরে প্রেমের আলোচনা চলছিল। একসঙ্গে কাজ করা, দেশ–বিদেশে ভ্রমণের ছবি কিংবা বন্ধুদের আড্ডায় একসঙ্গে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে নানা ব্যাখ্যা সামনে আসে। তবে শুরু থেকেই এই সম্পর্ককে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তারা। দুজনেরই বক্তব্য ছিল তারা কেবল বন্ধু ও সহকর্মী। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না বলেও বারবার জানিয়েছেন।

উল্লেখ্য, রাফসান সাবাব দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন।

২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব। সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে।

অন্যদিকে, রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা তখন জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই রাফসান ও জেফার রহমানের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

এই সম্পর্কিত আরো

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ

পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের