সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: - ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল বছরের প্রথম সূর্যগ্রহণ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ: - পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার
জাতীয়

আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, শনিবার মোট ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি আপিল আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন মঞ্জুর করা হয়েছে। এছাড়া কমিশন ৩৭টি আপিল না-মঞ্জুর করেছে। অপেক্ষমাণ রাখা হয়েছে ১৯টি আপিল।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, শনিবার (১৭ জানুয়ারি) ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়।

শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল না-মঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। ভোটের প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এই সম্পর্কিত আরো

ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার