সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী
আন্তর্জাতিক

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। চলন্ত যাত্রীবাহী ট্রেনে একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত এবং আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমার শিখিও জেলায় যাত্রা করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হঠাৎ একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণাধীন ক্রেন ট্রেনের ওপর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে, যার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৯৫ জন যাত্রী ও কর্মী ছিলেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে। সূত্র- বিবিসি।

এই সম্পর্কিত আরো

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ

পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী