মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
বিনোদন

জন্মদিনের আগে ছেলের নাম বদলালেন পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত দুই অভিনেতা শরিফুল রাজ ও পরিমণীর বিয়ের পর কয়েকটা মাস সুখে-শান্তিতে ঘর করলেও গতবছরের শেষের দিকে তাদের ঝামেলা শুরু হয়ে তা আজও অব্যাহত রয়েছে। এখন তো আবার বাসস্থানও পরিবর্তন হয়েছে তাদের। একসঙ্গে থাকেন না বহুদিন হল।

শোনা যাচ্ছে জন্মদিনের আগে ছেলের নাম বদল করেছেন এ নায়িকা। শাহীম মুহাম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এখন থেকে এ নামটিই চূড়ান্ত বলে জানিয়েছেন পরীমণি।

বর্তমানে ছেলেকে ঘিরেই তার সব ব্যস্ততা। আসছে ১০ আগস্ট তার এক মাত্র সন্তানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। সন্তানের প্রথম জন্মদিন ঘিরে পরীমণির উচ্ছ্বাস-আগ্রহের শেষ নেই। নানা পরিকল্পনা ও বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি।

যদিও নাম পরিবর্তনের কারণ উল্লেখ করেননি পরীমণি, তারপরও নেটিজেনদের বুঝতে বাকি নেই জন্মদিনের কদিন আগে কেন নাম পরিবর্তন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার। কিছুদিন আগে নায়িকা জানান, একসঙ্গে আর সংসার করবেন না তিনি। তাই নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান। ফলে রাজের সঙ্গে মিলিয়ে রাখা রাজ্য নাম বদলে ‘পদ্ম’ রেখেছেন পরী।

যদিও পরী তার সন্তানকে আগে থেকেই ভালোবেসে পদ্মফুল বলে ডাকতেন। নিজের দেওয়া নামেই ছেলেকে বড় করতে চান তিনি।

সম্প্রতি পরীমণি ছেলেকে নিয়ে ফেসবুকে লেখেন, আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমি তোমার আম্মা, আমিই তোমার আব্বা।

২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ।

গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন।

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা