শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু প্যারাগুয়েকে বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু, জোড়া গোল বালোগুনের ১৫০ সিসির বেশি বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক ভ্যাটের আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার প্রস্তাবিত বাজেটে চমক: - ৬৭ সেরা করদাতার জন্য থাকছে বিশেষ নাগরিক সুবিধা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
advertisement
সম্পাদকীয়

মডার্ন সিকিউরিটিজে বিনিয়োগকারীদের ৭ কোটি টাকা আত্মসাত

নিজস্ব প্রতিবেদক : মডার্ন সিকিউরিটিজ কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের হিসাব থেকে ৭ কোটি টাকা আত্মসাত করেছেন। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করে ডিএসই কর্তৃপক্ষ।

গত ৯ ফেব্রুয়ারি ডিএসইর একটি দল ব্রোকারেজ হাউজটিতে অনুসন্ধানে গেলে বিনিয়োগকারীদের হিসাবে তাদের ৭ কোটি টাকার ঘাটতি দেখতে পান। অর্থাৎ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব থেকে তাদের ৭ কোটি টাকা সরিয়ে বা আত্মসাত করা হয়েছে। এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর ৬(১)(২) লঙ্ঘন করা হয়েছে।

আইন অনুযায়ি, একটি ব্রোকারেজ হাউজ ব্যাংকে বিনিয়োগকারী তথা গ্রাহকদের জন্য একটি সমন্বিত ব্যাংক হিসাব খুলবে। যা রক্ষনাবেক্ষন করা হবে শুধুমাত্র বিনিয়োগকারীদের টাকা জমা ও উত্তোলনের জন্য। যা ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ কোনভাবেই নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারবে না।

ডিএসই কর্তৃপক্ষের দাবি, তারা ব্রোকারেজ হাউজটির কাছে গ্রাহকদের টাকা ঘাটতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এবং ওই টাকা ফেরত বা গ্রাহক হিসাবে জমা দেওয়ার জন্য বলেছেন।

তবে মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নুর-ই-নাহরিন ডিএসইর ৭ কোটি টাকা ঘাটতির বিষয়টি অস্বীকার করেছেন। তবে গ্রাহকদের হিসাবে ঘাটতি হয়ে যাওয়া সামান্য অর্থ সমন্বয় করেছেন বলে দাবি করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ