মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ
বিনোদন

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন রুনা খান

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে যেন দিন দিন নিজেকে ভেঙে গড়ছেন এই তারকা। সেটা অভিনয়েই হোক আর আকর্ষণীয় লুকেই হোক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই বিভিন্ন লুকে ভক্তদের নজর কাড়েন এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন লাস্যময়ী এই তারকা।

জানা গেছে, রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘বোধ’র জন্যই ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ এর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

গেল বছরের ৪ নভেম্বর একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ওয়েব সিরিজ ‘বোধ’। মুক্তির পরেই বেশ প্রশংসা কুড়ায় সিরিজটি। এতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছিলেন রুনা। পর্দায় তার অভিনয় রীতিমতো নজর কাড়ে দর্শকদের। তারই সাফল্য হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছেন রুনা।

এতে অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আফজাল হোসেন। একটি বিশেষ চরিত্রে আছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ। হাফ স্টপ ডাউনের প্রযোজনায় যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম ও জাহিন ফারুক আমিন।

আরও পড়ুন:

সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে মৌসুমী ও মেয়ে ফাইজা

জন্মদিনে সঞ্জয়ের নতুন সিনেমার লুক প্রকাশ

হলিউডে ধর্মঘট! এমি অ্যাওয়ার্ডস স্থগিত

এই সম্পর্কিত আরো

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ