সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
স্বাস্থ্য-লাইফস্টাইল

ইনসুলিনের দাম ৭০ শতাংশ কমাচ্ছে এলি লিলি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ওষুধ নির্মার্তা প্রতিষ্ঠান এলি লিলি ইনসুলিনের দাম ৭০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। হুমালগ ও হুমুলিনের ক্ষেত্রে এই নতুন দাম চলতি বছরের চতুর্থ প্রান্তিকে কার্যকর হবে বলে বুধবার (১ মার্চ) জানিয়েছে এলি লিলি।

যুক্তরাষ্ট্রে ইনসুলিনের দাম বেড়ে যাওয়ায় হেলথকেয়ার কোম্পানিগুলোর সমালোচনার মুখে এমন ঘোষণা দিলো এলি লিলি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি মুদ্রাস্ফীতি হ্রাস আইনে সই করেছেন। এতে মেডিকেয়ার স্বাস্থ্য বীমা পরিকল্পনায় নথিভুক্তরা ৩৫ ডলারে ইনসুলিন কিনতে পারবেন।

এলি লিলির প্রধান নির্বাহী ডেভ রিকস সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, কংগ্রেস এ নিয়ে পদক্ষেপ বা স্বাস্থ্যসেবা খাতে এটি কার্যকর হওয়ার আগেই আমরা নিজেরাই এটা বাস্তবায়ন করছি।

কোম্পানিটি জানিয়েছে, তার নন-ব্র্যান্ডেড ইনসুলিন ইনজেকশন লিসপ্রোর প্রতি শিশির দামও কমিয়ে ২৫ ডলার করবে। নিজেদের ইনসুলিন ভ্যালু প্রোগ্রাম প্রসারিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৮৫ শতাংশ ফার্মেসিতে ৩৫ ডলারেই মিলবে হুমালগ ও হুমুলিন।

রিক বলেন, রোগীরা তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই প্রোগ্রামের আওতায় সুবিধা নিতে পারবেন। দাম কমানোটা ‘আমেরিকা নতুন মানদণ্ড হওয়া উচিত’ বলেও মনে করেন তিনি। এজন্য অন্য কোম্পানিদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রিক।সূত্র: দ্য গার্ডিয়ান

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার