বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খেলাধূলা

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি সামনে রেখে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজে দর্শকরা ১৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত টিকিট কিনে খেলা উপভোগ করতে পারবেন।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।

বিসিবি জানিয়েছে, টিকিট কেনা যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট (gobcbticket.com.bd) এবং বিসিবি টিকিট অ্যাপ থেকে।

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বিভিন্ন স্ট্যান্ড অনুযায়ী। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকার টিকিটের মূল্য ১৫০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি) এর টিকিট ২৫০ টাকায় পাওয়া যাবে।

ক্লাব হাউসে (ব্লক এ১–ই১) বসে খেলা দেখতে হলে টিকিটের মূল্য হবে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার থেকে খেলা দেখতে হলে টিকিটের মূল্য ২০০০ টাকা।

আরও পড়ুন:

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

নারী বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

৫০০ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড সাকিবের

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত