বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা অলরাউন্ডার ও সাবেক বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করেন। সাকিব ছাড়াও এই মামলায় আরও দুই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

সাকিবসহ এই চার আসামির মামলাটি করা হয় গেল ১৫ ডিসেম্বর। এই মামলার নথি থেকে জানা যায়, তাদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪ জনকে ১৮ জানুয়ারি শনিবাদ আদালতে হাজির হতে বলা হয়।

সাকিবসহ মামলার ৪ আসামিকে এর মাধ্যমে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছিল। যা অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, এমন সম্ভাবনা আগেই ব্যক্ত করে রেখেছিলেন আদালত। সে মোতাবেক আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ