শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার IFRS 9 বাস্তবায়নে নিজস্ব প্রযুক্তিতে ECL সফটওয়্যার তৈরি করল আইএফআইসি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার কর্ণফুলীতে হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল চান বাদী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়
advertisement
সারাদেশ

বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা

নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পেঁস্তা আলু চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক শাহিন মিয়া। অল্প পুঁজি বিনিয়োগ করে কৃষিকাজে লাভের আশায় বুক বেঁধেছেন তিনি। মাত্র ১ হাজার টাকার বীজ রোপণ করে প্রায় ৩ লাখ টাকার আলু বিক্রির আশা করছেন এই কৃষক।

শাহিন মিয়া জানান, কৃষিকাজের প্রতি আগ্রহ থেকেই তিনি পেঁস্তা আলু চাষ শুরু করেন। সীমিত পুঁজি নিয়ে চাষাবাদ শুরু করলেও ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে কাঙ্ক্ষিত পরিমাণ আলু বিক্রি করতে পারবেন বলে আশা তাঁর। তার মতো আরও অনেক কৃষকদের দিন দিন পেস্তা আলু চাষ করতে আগ্রহ বাড়ছে।

স্থানীয়  বারৈচা এলাকার কৃষি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের কাছে এমন উদ্যোগ হতে পারে অনুপ্রেরণার উৎস। অল্প পুঁজি নিয়ে কৃষিকাজ শুরু করে লাভবান হওয়ার সম্ভাবনা থাকায় অনেকেই কৃষির প্রতি আগ্রহী হতে পারেন।

তবে উৎপাদন খরচ, ফলনের পরিমাণ এবং বাজারদরের ওপর নির্ভর করবে শাহিন মিয়ার প্রকৃত লাভ। তাঁর প্রত্যাশা, পেঁস্তা আলু বিক্রি করে ভালো আয় করতে পারবেন এবং কৃষিকাজের মাধ্যমে নিজের আর্থিক অবস্থার আরও উন্নতি ঘটাতে পারবেন।

এ বিষয়ে বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “কৃষিকাজে আধুনিক পদ্ধতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে কৃষকরা আরও লাভবান হতে পারবেন। শাহিন মিয়ার মতো কৃষকদের উদ্যোগ কৃষির প্রতি অন্যদের পেস্তা আলু চাষে আগ্রহী করে তুলতে পারে। তবে ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সঠিক পরিচর্যা, রোগবালাই দমন এবং বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে।”

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ