শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার IFRS 9 বাস্তবায়নে নিজস্ব প্রযুক্তিতে ECL সফটওয়্যার তৈরি করল আইএফআইসি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার কর্ণফুলীতে হত্যা মামলায় পক্ষপাতের অভিযোগ, তদন্ত কর্মকর্তা বদল চান বাদী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া, ১ হাজার টাকার বীজে ৩ লাখ টাকা বিক্রির আশা কেএফসির ৫০তম আউটলেট এখন বসুন্ধরায়
advertisement
সারাদেশ

ঈশ্বরগঞ্জে জমি লিখে না দেয়ায় মাকে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকায় স্বামীর দেয়া সম্পত্তি লিখে নাদেয়ায় শারিরীক ও মানষিক নির্যাতন করে মা' মিনারা বেগম(৬৫)কে হত্যার ঘটনায় মামলার পর ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করছে এসআরবি-১৪, ময়মনসিংহ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সংস্থাটির মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার শ্যামপুর নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কামরুল হাসান (৪২,ছেলে) ও নিলুফা ইয়াসমিন (৩৬,ছেলের বউ)কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা ঈশ্বরগঞ্জ থানার আলোচিত মিনারা বেগম হত্যা মামলা নং- ১৭, তারিখ: ১৮ নভেম্বর ২০২৬ খ্রি. ধারা: ৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় প্রধান আসামি।

ময়মনসিংহ এসআরবি সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারে এসআরবি-১৪, ময়মনসিংহ শুরু থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ নভেম্বর ২০২৬ খ্রি. রাত ০১:০০ ঘটিকায় এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার শ্যামপুর নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ছেলে ও ছেলের বউকে গ্রেফতার করে।
 
থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিনারা বেগম এর স্বামী মৃত শিহাব উদ্দিন ফকির জীবদ্দশায় ভিকটিমের নামে ৩০ শতাংশ এবং তার মেয়ে মোছাঃ শাহানা বেগম (৫২) এর নামে ৫০ শতাংশ জমি রেজিস্ট্রি দলিল করে দিয়ে যান। উক্ত জমি নিজ নামে লিখে নেওয়ার জন্য ভিকটিমের ছেলে কামরুল হাসান ও ছেলের বউ নিলুফা ইয়াসমিন দীর্ঘদিন ধরে ভিকটিমকে চাপ সৃষ্টি ও মারধর করে আসছিল। এরই জেরে গত ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকায় ভিকটিমের বসতঘরে বিবাদীগণ পুনরায় জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম মিনারা বেগমকে মাথায়, মুখে, চোখে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে ঘরের ভেতর আটকে রাখে। 

পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে গেলে পরদিন ১৭ নভেম্বর ভোর ৪টার দিকে তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ তাজুল ইসলাম তালুকদার (৫৪) বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। 

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-১৪ জানায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ