শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ
advertisement
খেলাধুলা

ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি

স্পোর্টস ডেস্ক : বরখাস্ত হওয়া দুজনই পাকিস্তানের সাবেক ক্রিকেটার। রাজ্জাক পুরুষ দলের পাশাপাশি নারী দলেরও নির্বাচক ছিলেন। রিয়াজ কেবল পুরুষ দলের দায়িত্বে ছিলেন। তবে, প্রথমে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রিয়াজকে। পরে সেখান থেকে নামিয়ে সাত সদস্যের নির্বাচক কমিটিতে রাখা হয়।

এদিকে, পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন একটি প্রতিবেদন জমা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে। কারস্টেন তার রিপোর্টে দলটির ফিটনেস, শৃঙ্খলা ও খেলার প্রতি নিবেদনের অভাবের মতো বিষয়গুলো তুলে ধরেছেন। বোর্ডের ঊর্ধ্বতনরা সেসব খতিয়ে দেখার পর চূড়ান্ত ব্যবস্থা নেবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই পরিবর্তন আসবে পাকিস্তান দলে। বাবর আজমের অধিনায়কত্বও আছে শঙ্কায়। বিশ্বকাপে দলের ব্যর্থতায় বাবরের দায়ও কোনো অংশে কম দেখছে না পিসিবি।

বিশ্বকাপ ব্যর্থতা প্রসঙ্গে আইসিসির এক প্রতিবেদনে বাবর বলেছিলেন, ‘ব্যাপারটা এমন নয় যে আমরা একজনের কারণে হেরেছি। আমরা দলে হিসেবেই ব্যর্থ। এখানে ১১ জন খেলোয়াড়। সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। যা পালনে ব্যর্থ হয়েছি আমরা। সবমিলিয়ে দলের ১৫ (স্কোয়াড) জনেরই দায় আছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ