শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

জার্মানিকে কাঁদিয়ে সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক: জার্মানিকে কাঁদিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শুক্রবার রাতে ঘরের মাঠের পূর্ণ সমর্থন নিয়ে খেলেও স্পেনকে হারাতে পারলো না জার্মানি। আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন প্রথমে গোল করে এগিয়ে গেলেও জার্মানি হাল ছাড়েনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরে তারা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটের মাথায় গোল করেন মিকেল মেরিনো। এতেই স্বাগতিক জার্মানদের হৃদয় ভেঙে ইউরোপ সেরার লড়াইয়ে ঠিকে রইলো স্পেন।

স্বাগতিক কোনো দলকে এর আগে হারায়নি স্পেন। এমন এক তিক্ত রেকর্ড নিয়েই শুক্রবার জার্মানির স্টুটগার্ডে নামে স্পেনিশরা। অন্যদিকে ঘরের মাঠ হওয়ায় পুরো মাঠজুড়ে জার্মান সমর্থক। বার বার ম্যাচের রং বদলালেও শেষ হাসি হাসে স্পেনিশরাই।

খেলা শুরুর ৫০ মিনিটে এক গোলে এগিয়ে যায় স্পেন। তবে শেষ সময়ের গোলে সমতায় ফেরে জার্মানি। তবে অতিরিক্ত ৩০ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের দুর্দান্ত সেই গোল ম্লান হয়ে যায়। ১১৯ মিনিটের মিকেল মোরেনোর গোলে ২-১ ব্যবধানে সেমির টিকিট নিশ্চিত করেই মাঠে ছাড়ে স্পেন।

ঘরের মাঠ হওয়ায় এবার জার্মানির সামনে ইউরোর শিরোপা নেয়ার সুবর্ণ সুযোগ ছিল। তবে স্পেনের বাধায় এবারের মতো তা আর হলো। এর মাধ্যমে জার্মান তারকা টনি ক্রুসের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারেরও হতাশজনক সমাপ্তি ঘটল।

সর্বশেষ পাওয়া সংবাদ