শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
খেলাধুলা

এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ডকাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) ক্রিকেট ওয়ার্ল্ডকাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার (১ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলকে ফুল দিয়ে বরণ করে নেয় ‘বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি’ ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘এইস’।

শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত দলটা। প্রথমবার অংশ নিয়েই বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই ক্রিকেটাররা সবাই একটা সময় খেলেছেন পেশাদার ক্রিকেট। বিভিন্ন পর্যায়ের লিগে খেলেছেন তারা। কিন্তু ক্রিকেটে ক্যারিয়ার গড়া হয়নি নানা কারণে। এখন তারা নিয়মিত খেলেন অ্যামেচার ক্রিকেট। সেখান থেকে বিশ্বকাপের মতো আসরে খেলতে পেরে দারুণ খুশি সবাই।

শিরোপা জিতে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ক্রিকেটারা। অনেকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। তারাও ফুল দিয়ে বরণ করে নেন বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটারদের। তৈরি হয় দারুণ এক আনন্দঘন মুহূর্ত। এমন অর্জন বাংলাদেশের অ্যামেচার ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার খুলবে বলে মনে করেন বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা।

কেনিয়া নাইরোবিতে জুনের ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর। অংশ নেয় স্বাগতিক কেনিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ ১২টি দেশ। এলএমএস বিশ্বকাপে বাংলাদেশের এটা প্রথম অংশগ্রহণ। ফাইনালে ইংল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এলএমএস বিশ্বকাপ ২০২৪- এ টুর্নামেন্টের সেরা ব্যাটার বাংলাদেশের সৈয়দ মুস্তাহিদ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের মারুফ আহমেদ, ফাইনালসেরা হয়েছেন বাংলাদেশের শেখ আরিফুজ্জামান আকাশ।

সর্বশেষ পাওয়া সংবাদ