শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
খেলাধুলা

ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতায় আনসার ও পুলিশ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক: ‘ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২৪’ সোমবার শেষ হয়েছে। এবারের আসরে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশ ২-০ সেটে জিদান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই মাঠে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ২-০ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। নারী বিভাগে পরাণ মকদুম ও পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়।

image-4

উভয় বিভাগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা (পিপিএম-সেবা) ও সহ-সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির।

এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. ওবায়দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) আমানউল্লাহ ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১৪টি দল অংশ নেয়। পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, ফিরোজ স্মৃতি সংসদ ও জিদান স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, তোতা স্পোর্টিং ক্লাব, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নারী বিভাগের ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ আনসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেবি স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে ছিল বাংলাদেশ পুলিশ, পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুল জেলা ক্রীড়া সংস্থা।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

সর্বশেষ পাওয়া সংবাদ