শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
খেলাধুলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে যারা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ভারতের দ্বিতীয় শিরোপা জয়ের মধ্যদিয়ে পর্দা নেমেছে টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আবার ২ বছর পর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের দশম আসর।

বিশ্বকাপের দশম আসরেও অংশ নেবে ২০টি দল। ইতোমধ্যে সেই আসরে সরাসরি খেলার যোগ্যতা অজর্ন করেছে ১২টি দল। স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। আর নবম আসরের সুপার এইটে খেলা আট দল সরাসরি খেলবে দমশ আসরে। ভারত ছাড়া বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র।

এরপর সুপার এইটে উঠতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি ২০২৬ আসরে খেলার টিকিট কাটে ৩ দল। র‍্যাঙ্কিংয়ের অবস্থা অনুযায়ী তারা হলো- নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। সব মিলে হল ১২ দল। বাকি ৮ দল আসবে বাছাইপর্ব পার করে।

বাছাইপর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে দলগুলো। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে ২টি করে মোট ৬টি দল। বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে। সব মিলে হল ২০টি দল। ফলে পরবর্তী বিশ্বকাপের ১২ দল ইতোমধ্যে নিশ্চিত। এখন বাছাইপর্ব পার করে খেলতে আসবে আরও ৮টি দল।

সর্বশেষ পাওয়া সংবাদ