শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
খেলাধুলা

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেল স্বর্ণপদকপ্রাপ্ত কুড়িগ্রামের সুমন

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম: বাংলাদেশের হয়ে বিভিন্ন ইভেন্টে, খেলাধুলায় বর্তমানে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এ টপ টেনের ৮ম স্থান অধিকার করায় নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের (কারাতে) স্বর্ণপদকপ্রাপ্ত কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন।

শুক্রবার বিকেল ৫টায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ আয়োজনে নেপালের রাজধানী কাঠমান্ডুর অলফত থামেল পাঁচ তারকা হোটেলে এই নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

image-77

এসময় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা, সচিব, বিচারক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, লেখক ও সাংবাদিক এবং ৮টি দেশের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রাপ্ত ৮০ জন বিশেষ ব্যক্তিবর্গ।

এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জনের পর, বিভিন্ন ইভেন্টে, খেলাধুলায়

বর্তমানে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এ টপ টেনের ৮ম স্থান অধিকার করায় সেখানে সুমনকে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন অতিথিরা।

অ্যাওয়ার্ড প্রদান শেষে নেপাল-বাংলাদেশের অভিজাত শিল্পীদের দ্বারা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেখানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সুমন বাংলাদেশের পক্ষে ২০২২ ইং সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণ পদক অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভূষিত হন। ২০২৩ ইং সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিস চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ অংশ গ্রহণ করে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থান অর্জন করেন। এবং ২০২৩ ইং সালের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণ পদক অর্জন করে বর্তমানে ওয়ার্ল্ড রাঙ্কিং এ টপ টেনের ৮ম অবস্থানে অবস্থান করছেন। ইভেন্টে, খেলাধুলা এশিয়া বিশেষ অবদানের জন্য সুমনকে এই পুরষ্কার চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ