মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
খেলাধুলা

মুশফিকের দলকে হারিয়ে জিম-আফ্রোর চ্যাম্পিয়ন ডারবান

স্পোর্টস ডেস্ক : জিম-আফ্রো টি-টেনের ফাইনালে মুশফিকুর রহিমকে একাদশে রাখেনি তার দল জোবার্গ বাফেলোস। শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রথম আসরে ইতিহাস গড়তে পারেনি তারা। জোবার্গকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মালিকের দল এই ডারবান কালান্দার্স। ট্রফির লড়াইয়ে মুশফিকদের দলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ডারবান।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১২৭ রান করে জোবার্গ। ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন টম ব্যান্টন। এ ছাড়া মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩২, ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ ও রবি বোপারা ১০ বলে ২২ রান করেন।

রান তাড়া করতে হজরতুল্লাহ জাজাইয়ের ব্যাটে চড়ে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডারবান। জাজাই মাত্র ২২ বলে ৪৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন। এ ছাড়া টিম সেইফার্ট ১৪ বলে ৩০ ও আন্দ্রে ফ্লেচার ১১ বলে ২৯ রান করেন।

মুশফিক এই টুর্নামেন্টে খেলেন দারুণ। ম্যাচ জেতানো ইনিংসসহ ৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৬ রান। স্ট্রাইকরেট ১২৬। এই টুর্নামেন্ট খেলা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। তিনি ১১ উইকেট শিকার করেন। যদিও তার দল কোয়ালিফাই করতে পারেনি।

আরও পড়ুন:

ক্রিকেটকে বিদায় জানালেন ব্রড

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ